শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহেদ-১৩৬ নকল করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন বানিয়েছে, দাবি ইরানের

ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের অনুকরণে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি ড্রোন তৈরি করে নিজেদের সামরিক অস্ত্রাগারে যুক্ত করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

শনিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জেনারেল মুসাভি এ মন্তব্য করেন। তিনি জানান, ড্রোন খাতে ইরানের তরুণদের চিন্তাভাবনা, উদ্ভাবন এবং অর্জিত সামরিক অভিজ্ঞতার ফলেই এসব ড্রোন প্রযুক্তির বিকাশ ঘটেছে। দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষায় ইরানের এই ড্রোন বহর এখন অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।

ইরানের হাতে বিভিন্ন ধরনের ‘শাহেদ’ সিরিজের ড্রোন রয়েছে উল্লেখ করে মুসাভি বলেন, এসবের মধ্যে কিছু ড্রোন যুদ্ধের মূল অভিযানে সরাসরি আক্রমণের জন্য এবং কিছু ড্রোন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য প্রস্তুত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের এই ড্রোন সক্ষমতাকে অনুকরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের আদলে ‘লুকাস’ নামের একটি ড্রোন তৈরি করতে এবং সেটিকে তাদের সামরিক বহরে অস্ত্র হিসেবে যুক্ত করতে বাধ্য হয়েছে।

মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
বক্তব্যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ‘অপারেশন ট্রু প্রমিজ ১’-কে একটি বড় রেকর্ড হিসেবে উল্লেখ করেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই প্রধান। তিনি জোর দিয়ে বলেন, ওই পুরো অভিযানটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নিজস্ব ড্রোন দিয়ে সম্পন্ন করা হয়েছিল।

সূত্র: তাসনিম নিউজ

  • সর্বশেষ