শিরোনাম
◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর ◈ চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোনো প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী

স্বামীর সংসার ছেড়ে পুরোনো প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন এক নারী। তবে স্ত্রীকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার পরিবর্তে প্রেমিকের সঙ্গেই বিয়ের ব্যবস্থা করে দিলেন স্বামী।

জানা গেছে, বিয়ের এক বছরের মাথায় ওই নারী বাড়ি থেকে বেরিয়ে উত্তর প্রদেশের হারদোই এলাকায় তার পুরোনো প্রেমিকের কাছে চলে যান। ভারতের উত্তর প্রদেশের লখনউ মালিহাবাবে এলাকায় এ ঘটনা ঘটেছে।

advertisement

পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজের অভিযোগ করেন। পরে পুলিশ মোবাইলের অবস্থান শনাক্ত করে হারদোই থেকে ওই নারীকে তার পুরোনো প্রেমিকের সঙ্গে খুঁজে পায়।

এরপর পুলিশ দুজনকে মালিহাবাদে নিয়ে আসে। সেখানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়
আলোচনার সময় ওই নারী পুলিশ ও পরিবারের সদস্যদের জানান, তিনি আর তার স্বামীর সঙ্গে সংসার করতে চান না।

advertisement

তিনি তার পুরোনো প্রেমিকের সঙ্গেই থাকতে চান।
ওই নারী ও তার প্রেমিক একই স্কুলে পড়াশোনা করতেন। বিয়ের আগেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পারিবারিক চাপে তিনি পরে পিআরডির ওই সদস্যকে বিয়ে করেন। বিয়ের পরও তার পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা গেছে।

ওই নারীর স্বামী তাকে জোর করে নিজের সঙ্গে সংসার করতে বাধ্য না করার সিদ্ধান্ত নেন। স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি তার পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়েতে সম্মতি দেন।

advertisement

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুই পক্ষের সম্মতিতে একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। সেখানে তারা মালা বদল করেন এবং পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাতপাঁক ঘোরেন।

ঘটনাটি মালিহাবাদ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়েতে স্বামীর সম্মতি দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

  • সর্বশেষ