শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৮ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারানো উপকূল দখলে নিতে ফের যুদ্ধের প্রস্তুতি ইয়েমেনি বাহিনীর

হুথি বিদ্রোহীদের কাছে লোহিত সাগর তীরবর্তী পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ অঞ্চল হারানোর পর আবার সেগুলোর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনীর সেনারা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য এবং মারিব প্রদেশের গভর্নর সুলতান আল-আরাদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা পুনর্গঠিত হচ্ছে এবং তারা শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে।

সরকারি টিভি চ্যানেল সাবাকে দেওয়া সাক্ষাৎকারে সুলতান আল-আরাদা বলেছেন, পূর্ব উপকূলে হুথিদের বিরুদ্ধে তাদের যে পরাজয় হয়েছে এটি ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’। তবে যুদ্ধে এ ধরনের ধাক্কা খুবই স্বাভাবিক বিষয়।

তিনি অভিযোগ করেছেন, হুথিরা শান্তি প্রক্রিয়াকে শেষ করে দিয়েছে। এখন তারা শান্তির বদলে ইয়েমেনে আবারও যুদ্ধ ফিরিয়ে আনছে।

মারিবের গভর্নর বলেছেন, উপকূলীয় অঞ্চলগুলোতে তাদের সেনারা পরাজিত হলেও অন্যান্য ফ্রন্টে এখনো হুথিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তিনি বলেন, এখনো তাদের লক্ষ্য হলো হুথিদের কাছ থেকে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়া। আর এ লক্ষ্যে পূর্ব উপকূল থেকে সরে সরে আসা সেনারা মারিবে পুনর্গঠিত হচ্ছেন।

তিনি বলেন, “উপকূলীয় অঞ্চল থেকে যেসব সেনা সরে চলে এসেছেন তারা নিজেদের পুনর্গঠিত করছেন। আর তারা আবারও কোনো না কোনোভাবে যুদ্ধক্ষেত্রে ফিরে যাবেন।”

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ