শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি-পুতিন বৈঠক, যা আলোচনা হলো

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পুতিন।

খবরে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন, ভারতের কাছে বাকি থাকা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। দুই দেশের জ্বালানি সহযোগিতাও আলোচনায় থাকবে।

এ ছাড়া ভারতে নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপন, পারমাণবিক জ্বালানি ও জীবনচক্রভিত্তিক সহায়তা নিয়েও দুই দেশ আলোচনা করছে।

পিটিআইয়ের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, বাণিজ্য লক্ষ্যমাত্রার পাশাপাশি রাশিয়ার সঙ্গে শিল্প সহযোগিতা বাড়ানো, রেল ও টানেল নির্মাণ, ইস্পাতশিল্পের ভ্যালু চেইন উন্নয়ন এবং রুশ বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ও আলোচনায় রয়েছে।

২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস সম্মেলন। এতে সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য দেশের নেতারাও অংশ নেবেন।
সম্মেলনে ব্রিকসের সহযোগিতা জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে।

 

  • সর্বশেষ