শিরোনাম
◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ অভিযোগ, সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক টিকিয়ে রাখতে যে সব উপায় আলজেরিয়ার হাতে ছিল, সেগুলো শেষ হয়ে যাওয়ার পরই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউএই ক্রমেই ‘উসকানিমূলক ও শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড নিয়ে আলজেরিয়া একাধিকবার আমিরাতের কাছে উদ্বেগের কথা জানিয়েছে এবং দীর্ঘদিন ধরে সংযম দেখিয়েছে। কিন্তু বারবার আপত্তি জানানোর পরও এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে আলজেরিয়া।

আলজেরিয়ার ভাষ্য, ইউএইর এসব কর্মকাণ্ড দুই সার্বভৌম দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের জন্য আর গ্রহণযোগ্য পর্যায়ে নেই।

এর আগে থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হচ্ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ২০১৩ সালের মে মাসে আবুধাবিতে স্বাক্ষরিত বিমান চলাচল–সংক্রান্ত একটি চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে আলজেরিয়া। তবে তখন এর কারণ প্রকাশ্যে জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

২০২৫ সালের অক্টোবরে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুনে বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলজেরিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে, তবে একটি দেশের সঙ্গে ব্যতিক্রম রয়েছে। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, তিনি পরোক্ষভাবে ইউএইর কথাই উল্লেখ করেছিলেন। ওই সময় তেবুনে অভিযোগ করেন, দেশটি আলজেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এদিকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার ইউএইর রাষ্ট্রদূতকে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানানো হয় এবং তা কার্যকর করতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

  • সর্বশেষ