শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৯ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকদের বড় সুখবর: এক ভিসায় ছয় দেশ, মধ্যপ্রাচ্য ভ্রমণে আসছে বড় পরিবর্তন

ইউরোপের জনপ্রিয় ‘শেনজেন’ ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সহজে ভ্রমণের জন্য একক বা ইউনিফাইড ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব দ্রুতই বাস্তবায়িত হতে যাচ্ছে। এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি পারমিট বা ভিসার মাধ্যমেই জিসিসিভুক্ত ছয়টি দেশ অবাধে সফর করতে পারবেন।

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এই তথ্য জানিয়েছেন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বহুল প্রতীক্ষিত এই একক ভিসা সুবিধা খুব শীঘ্রই আলোর মুখ দেখতে চলেছে, যা এই অঞ্চলে আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করবে।

যে ছয়টি দেশ অন্তর্ভুক্ত থাকবে:

এই একক ভিসার আওতায় বিদেশি পর্যটকরা যৌথভাবে জিসিসিভুক্ত ছয়টি রাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত।

কার্যকর হওয়ার সময় ও অন্যান্য তথ্য:

তবে এই ভিসার চূড়ান্ত চালুর সুনির্দিষ্ট তারিখ, আবেদন প্রক্রিয়া, ভিসা ফি কিংবা এর মেয়াদ কত দিন হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু ঘোষণা করা হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এই প্রকল্পটির চূড়ান্ত বাস্তবায়নে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

 

  • সর্বশেষ