শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা সাবমেরিন আটক করেছে আইআরজিসি 

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের একটি মার্কিন বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিন আটক করার খবর জানিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে বিপ্লবী গার্ডের নৌবাহিনীর যোদ্ধারা আজ ভোরে একটি জটিল গোয়েন্দা ও অপারেশনাল তৎপরতার মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক কৃত্তিমবুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা সম্পন্ন ও চালকবিহীন সাবমেরিন ফাঁদে ফেলে আটকাতে সক্ষম হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আটক করা এই সাবমেরিনটি বিশ্বের সর্বাধুনিক আন্ডারওয়াটার প্রযুক্তির অধিকারী। এটি ২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।

ইসলামি বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, সাবমেরিনটি বর্তমানে ইরানের হাতে জব্দ অবস্থায় রয়েছে এবং এরই মধ্যে এর ছবি প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ