শিরোনাম
◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈদ্যুতিক গাড়ির পুরোনো ব্যাটারি থেকে মিলছে নতুন ব্যাটারির উপাদান

বাতিল হওয়া ব্যাটারির ক্রমবর্ধমান চাপ সামলাতে এবং পরিবেশবান্ধব রূপান্তর ত্বরান্বিত করতে ইলেকট্রিক বা নিউ এনার্জি ভেহিক্যাল (এনইভি)-এর ব্যবহৃত ব্যাটারি পুনর্ব্যবহার উদ্যোগ জোরদার করেছে চীন। ২০২৫ সালে দেশটিতে এনইভি উৎপাদন ও বিক্রি ১ কোটি ৬০ লাখ ইউনিট ছাড়িয়ে যাওয়ায়, চলতি বছরেই প্রায় ৫ লাখ টন ব্যাটারি ব্যবহারের অনুপযোগী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিয়ম অনুযায়ী, একবার গাড়ি থেকে খুলে নেওয়ার পর ব্যবহৃত এসব এনইভি পাওয়ার ব্যাটারি অবশ্যই মানসম্মত ও পূর্ণাঙ্গ প্রসেসিংয়ের জন্য বিশেষায়িত রিসাইক্লিং প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা বাধ্যতামূলক। কারণ, ভুল উপায়ে এগুলো অপসারণ করা হলে ব্যাটারির ইলেক্ট্রোলাইট লিকেজ এবং ভারী ধাতু নির্গত হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করতে পারে।

পরিবেশ দূষণ রোধের পাশাপাশি অপচয় কমাতে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় এসব পুরোনো ব্যাটারি থেকে নিকেল, কোবাল্ট ও ম্যাঙ্গানিজ ৯৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে ৯০ শতাংশের বেশি লিথিয়াম সফলভাবে নিষ্কাশন করে তা দিয়ে আবার নতুন ব্যাটারির উপাদান তৈরি করা হচ্ছে।

অন্যদিকে, ব্যাটারির নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ ব্যবহার বন্ধ করতে গত ১ এপ্রিল থেকে একটি নতুন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কার্যকর করেছে চীন। এই নীতিমালার অধীনে প্রতিটি ব্যাটারির জন্য ডিজিটাল আইডি এবং ট্রেসেবিলিটি প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যাটারি অনুপস্থিত থাকলে গাড়িটিকে ‘নিখোঁজ’ হিসেবে গণ্য করার বিধানসহ অবৈধ উপায়ে ব্যাটারি অপসারণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: সিএমজি

  • সর্বশেষ