শিরোনাম
◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ ৩১ বছরেও জাতীয় গ্রিডে আসেনি ভোলার গ্যাস ◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত শত পুলিশ মোতায়েন : উত্তরপ্রদেশে রাতের আঁধারে ভাঙা হলো দেড়শ বছরের মসজিদ

ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে ভেঙে ফেলা হয়েছে দেড়শ বছরের পুরোনো একটি মসজিদ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদটি ভাঙা হয়।

শাহরানপুর কালেক্টরেটের জায়গায় (সরকারি জায়গায়) অবস্থিত এমন অজুহাত তুলে মসজিদটি ভেঙে ফেলতে নির্দেশ দেন এক ম্যাজিস্ট্রেট। এরপর জেলা আদালত এটি বহাল রাখলে মসজিদটি ভাঙা হয়।

গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট ঘোষণা দেন মসজিদটি অনুমোদনহীনভাবে গড়ে তোলা হয়েছে এব ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করে দিতে বলা হয়। এছাড়া সরকারি জায়গাতে মসজিদ তৈরি করা হয় কর্তৃপক্ষকে সাড়ে ৬ কোটি রুপি জরিমানা করা হয়।

উগ্র হিন্দুত্ববাদী বাজরং দলের নেতা বিকাশ তিয়াগী মসজিদটি ভাঙার জন্য দৌড়ঝাঁপ করেন। এরপরই এটি ভাঙার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে মসজিদ কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে আপিল করে। গতকাল শুক্রবার এই আপিল খারিজ করে সেখানকার জেলা আদালত। এরপরই রাতের অন্ধকার যাওয়ার আগেই শত শত পুলিশ সদস্য এনে মসজিদটি ভেঙে ফেলা হয়।

এ নিয়ে সেখানকার মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

মসজিদটির মুতাওয়াল্লি তানভীর আহমেদ বলেছেন, এটি ১৫০ বছর আগে তৈরি করা হয়েছে। কিন্তু এখন অবৈধ স্থাপনা দাবি করে পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।

সূত্র: মাকতুব মিডিয়া

  • সর্বশেষ