শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার এক চীনা নাগরিক  

নেপালের রাসুয়ায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া দুই ব্যক্তিকে নয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনের নাগরিক। উদ্ধার হওয়া দুজনকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, দুজনকে জীবিত উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় ব্যক্তি হিসেবে উদ্ধার হওয়া কবির মহারাজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কাঠমান্ডুর আর্মি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রথম ব্যক্তি সঞ্জয় শাহেরও একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এদিকে নেপালের জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ এক বিবৃতিতে বলেন, ‘যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আশা আছে! ক্ষতিগ্রস্ত সব টানেলেই উদ্ধার অভিযান চলছে। সবার প্রচেষ্টা ও প্রার্থনা অব্যাহত থাকুক। আমরা আশা হারাইনি।’

Advertisement

গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তের একটি পাহাড়ে বিশাল হিমবাহ ও পাথরের ধস নামে। এরপর কাদা ও ধ্বংসাবশেষের স্রোত ওই অঞ্চল দিয়ে বয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শত শত কর্মী নিখোঁজ হন।

দুর্যোগের পর থেকে নিখোঁজ থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। গতকাল থেকে আজ পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই দুর্যোগে গতকাল পর্যন্ত অন্তত ১ হাজার ২৮৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জনের বেশি।

উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত সুড়ঙ্গগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছেন। জীবিত আরও কাউকে পাওয়া যায় কি না, সে আশায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ