শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৫ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি!

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত রাশিয়া ও ইউক্রেন সফরে যাওয়ার আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ প্রস্তাব দেন। খবর এনডিটিভির।

ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কো এবং রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভ সফর করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির পথ খুঁজে বের করাই তাদের সফরের মূল লক্ষ্য।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি দুই মার্কিন দূতের সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুশনার ও উইটকফের সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে।

মার্কিন দূতদের নিরাপদে কিয়েভে পৌঁছানো নিশ্চিত করতে ইউক্রেনীয় কূটনীতিকরা প্রস্তুতি বৈঠক করেছেন বলেও জানান জেলেনস্কি। এ সময় রাশিয়ার আকাশপথের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

এর বিনিময়ে সফর ও আলোচনার সময় রাশিয়াকে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানান জেলেনস্কি। তার মতে, মার্কিন দূতদের সফর ও আলোচনা শেষ করতে যত সময় প্রয়োজন, ততক্ষণ রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষেরই বিমান হামলা থেকে বিরত থাকা উচিত।

জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। রাশিয়াকেও একইভাবে বিমান হামলা বন্ধ রাখতে হবে, যাতে আলোচনা এবং মার্কিন প্রতিনিধিদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করা নয়; বরং সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করা।’

জেলেনস্কির ভাষায়, ‘স্টিভ ও জ্যারেড কী প্রস্তাব নিয়ে আসেন এবং মস্কো তাদের কী বলে, সেটিই এখন দেখার বিষয়।’

তবে জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের দিনই রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বিমান হামলা চালায়। হামলায় গোয়েন্দা প্রধানের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেন জেলেনস্কি।

ইউক্রেনের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে দিনের বেলাতেও রাশিয়ার বিমান হামলা বেড়েছে। শুক্রবার কিয়েভে হামলার আগে ওডেসা অঞ্চলেও রাতে বড় ধরনের হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এ ছাড়া রাতের হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

  • সর্বশেষ