শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

ভারতের বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান– টাটা কেমিক্যালসকে কেনিয়ায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, কেনিয়ায় এই কোম্পানিটির দীর্ঘদিনের উপস্থিতি দেশের মানুষের বা অর্থনীতির কোনো উপকারে আসেনি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, “ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।”

প্রেসিডেন্ট রুটো আরও বলেন, টাটা কেমিক্যালসের স্থলাভিষিক্ত হিসেবে ব্যবসা পরিচালনা করতে কেনিয়া সরকার দুটি নতুন প্রতিষ্ঠানকে নিয়ে আসবে।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেড-কে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে এবং সোডা অ্যাশ রফতানি পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

Advertisement

এরপর আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, "ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।"

নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি নতুন কোম্পানিকে এখানে নিয়ে আসব... একটি কোম্পানি এখানে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক উৎপাদন করবে। আমরা কি অন্য দেশের বা প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?"

প্রেসিডেন্ট রুটোর এই আকস্মিক সিদ্ধান্ত এবং কড়া সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। অনুবাদ: টিবিএস

  • সর্বশেষ