শিরোনাম
◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ চীনের

ইরানের সঙ্গে তেল বাণিজ্যে জড়িত পাঁচ চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘ব্লকিং অর্ডার’ জারি করে জানিয়েছে, দেশটিতে এসব মার্কিন নিষেধাজ্ঞার কোনো বৈধতা থাকবে না।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তৃতীয় দেশের সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। বেইজিং এটিকে যুক্তরাষ্ট্রের আইনের ‘বহির্দেশীয় প্রয়োগ’ হিসেবে দেখছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।

ইরানের সঙ্গে তেল লেনদেনে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তাদের সম্পদ জব্দ এবং মার্কিন সংশ্লিষ্ট লেনদেনে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা চীনের স্বাধীন ‘টিপট’ শোধনাগারগুলো। ফলে এই পদক্ষেপের মাধ্যমে ইরানের তেল বাণিজ্য নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চীনের দাবি, নির্দিষ্ট মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ‘ব্লকিং অর্ডার’ ব্যবহারের ঘটনা এটিই প্রথম। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হলো।

সূত্র: মেহের নিউজ

 

  • সর্বশেষ