শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৬:০৬ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের আগে তিন মাসের উচ্চতা থেকে সোনার দামে পতন

রয়টার্স: বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কিছুটা কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে কমেছে। এরআগের দিনই উঠেছিল শীর্ষে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার অপরিবর্তিত থেকে ৪ হাজার ৬৯৬ ডলারে অবস্থান করে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাময়িকভাবে দাম কমলেও স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ শক্তিশালী রয়েছে। আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোরের মতে, দাম কমলে ক্রেতারা আবার বাজারে প্রবেশ করতে পারেন। এতে স্বর্ণের দাম ধীরে ধীরে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ডলারের নতুন প্রতিরোধস্তর স্পর্শ করতে পারে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদি নোট ও বন্ড পুনঃক্রয় কার্যক্রমে তারল্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেওয়ার পর স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে মার্কিন ডলারের মূল্য কমে যাওয়ার আশঙ্কা বাড়ে, যা স্বর্ণের দামকে আরও সমর্থন দেয়।

Advertisement

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে কোনো সুদ বা মুনাফা না দেওয়া স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর পর ইরান পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ, আর প্যালাডিয়ামের দাম প্রায় ১ শতাংশ কমেছে।

  • সর্বশেষ