শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ১০:৫০ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারী বৃষ্টির পর আবর্জনার স্তূপ ধস, গিনিতে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। 

রোববার (২৩ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ জানায়, রোববার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার স্তূপ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে পড়ে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার সেখানে থেকে যায়। দুর্ঘটনার পর অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভারী বৃষ্টির কারণে সেখানে ধসের ঝুঁকিও বেড়ে যায়।

  • সর্বশেষ