শিরোনাম
◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানে স্থল অভিযান চালিয়ে মার্কিন সেনারা প্রবেশ করলে তাদের আটক বা হত্যা করতে পারলে প্রায় ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, কোনো ইরানি নারী এ ধরনের পদক্ষেপ নিলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য কিংবা বৈধভাবে শিকারি আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপ্রাপ্ত কোনো নাগরিক যদি ইরানের ভূখণ্ডে স্থল আগ্রাসনের সময় মার্কিন বাহিনীর সদস্যকে হত্যা বা আটক করেন, তাহলে তাকে এই পুরস্কার দেওয়া হবে।

আকরামি-নিয়া আরও জানান, এ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সেনাবাহিনী তার মূল দামের দ্বিগুণ মূল্যে কিনে একটি সামরিক জাদুঘরে সংরক্ষণ করবে। অস্ত্রটির মালিকের নামও সেখানে উল্লেখ করা হবে এবং সম্মান হিসেবে তাকে একই ধরনের আরেকটি অস্ত্র দেওয়া হবে।

ইরানি সেনাবাহিনীর এই পরিকল্পনা অনুযায়ী, কোনো ব্যক্তি মার্কিন সেনাকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে ৫ বিলিয়ন তুমান (প্রায় ৩০ হাজার ডলার) পুরস্কার পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়