শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি-আমিরাত থেকে সবচেয়ে বেশি, উপসাগরীয় দেশ ছাড়তে হলো ২১ হাজার পাকিস্তানিকে

চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কারণে উপসাগরীয় দেশগুলো থেকে মোট ২১ হাজার ৯৫১ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। অতিরিক্ত সময় অবস্থান, ভিক্ষাবৃত্তি, অবৈধ প্রবেশ, মাদক, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, জাল কাগজপত্র এবং নিরাপত্তাজনিত কারণসহ বিভিন্ন অভিযোগে তাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। খবর ডনের।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পাকিস্তানের জাতীয় পরিষদের প্রশ্নোত্তর পর্বে এমএনএ হামিদ হোসাইনের উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে দেশটির মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন পলাতক, ১ হাজার ২৯৪ জন কারাবন্দী, ৯৬৮ জন কালো তালিকাভুক্ত ছিলেন। এ ছাড়া পাসপোর্ট হারানোর ঘটনায় ১ হাজার ১৫৫ জনের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া নেয়া হয়। ভিসা লঙ্ঘনের কারণে ৬৮৯ জন এবং উপসাগরীয় দেশগুলোতে প্রবেশে প্রত্যাখ্যাত হওয়ায় ৩৪২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি আরব। দেশটি প্রায় ১৫ হাজার ৫০০ জন পাকিস্তানিকে বিতাড়িত করেছে। এরপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৩ হাজার ৮০৩ জন, ওমান ১ হাজার ৬০৬ জন, বাহরাইন ৫২১ জন, কাতার ৪২৯ জন এবং কুয়েত ৯৭ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে।

তবে উপসাগরীয় দেশগুলো থেকে আরও ৬ হাজার ৬৬২ জন পাকিস্তানিকে ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া উপসাগরীয় দেশগুলো থেকে ৪৭২ জন পাকিস্তানি ভিক্ষুককেও বহিষ্কার করা হয়েছে।

তথ্যে আরও বলা হয়েছে, ইউএই থেকে ৯ জন পাকিস্তানিকে ইন্টারপোলের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পরবর্তী গন্তব্যে ভ্রমণের অনুমতি না দেয়া, ভুয়া পরিচয় ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ইকামা ও পাসপোর্ট, চুরি, যুদ্ধকবলিত এলাকায় যাতায়াত এবং অভিবাসন আইন লঙ্ঘনের মতো বিভিন্ন কারণে উপসাগরীয় দেশগুলো থেকে ফেরত পাঠানো হয়েছে।

পলাতক পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যককে বহিষ্কার করেছে সৌদি আরব- ৩ হাজার ৯২১ জন। এরপর ইউএই ৬৩৬ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে।

এ ছাড়া অতিরিক্ত সময় অবস্থান, অবৈধ প্রবেশ বা অবস্থানের মতো অভিযোগে সৌদি আরব ১ হাজার ৯২৪ জন পাকিস্তানিকে বিতাড়িত করেছে। একই কারণে ইউএই ৩৪৭ জন এবং ওমান ২৯৫ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়