শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের

ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আজ বুধবার (১৯ আগস্ট) একটি টুইট করা হয়েছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙ দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।”

এরআগে গতকাল ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজের ওপর লেখা হয়েছে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড।” এরআগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজকে তিনি মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবেন।

গতকাল করা তার পোস্টটি হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্টেও শেয়ার করা হয়।

Advertisement

এদিকে ট্রাম্পের এমন পোস্টের পর এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, “হরমুজ প্রণালী ঘিরে তার এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। আর তা না হলে, বিভ্রান্ত এই লোকটির ভুল ধারণা আমরাই ভেঙে দেব।”

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত সবচেয়ে বেশি মানুষ বাস করেন। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ আছেন।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের আনাগোনা বেড়ে যায়। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ইরানিদের জন্য প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এমনকি ওই জায়গাটিকে তেরহান অ্যাঞ্জেলস বলে ডাকা হয়। সূত্র: আনাদোলু

 

  • সর্বশেষ