শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরজা খুলতেই ধোঁয়ার ঢেউ, জানলা বেয়ে কার্নিসে দাঁড়িয়ে প্রাণ বাঁচালেন বাংলাদেশি দম্পতি

মনিরুল ইসলাম : কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন বাংলাদেশি দম্পতি সোমাইয়া আখতার ও রেজাউল ইসলাম। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় তাঁদের অভিজ্ঞতা রীতিমতো শিউরে ওঠার মতো।

জানা যায়, সপ্তাহখানেক আগে ঘুরতে কলকাতায় আসেন ওই দম্পতি। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে উঠেছিলেন তারা। মঙ্গলবার রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে তাঁদের। দরজা খুলতেই দেখেন করিডর ও বারান্দা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে।

পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত সিদ্ধান্ত নেন রেজাউল ইসলাম। দরজা দিয়ে বের না হয়ে স্ত্রীকে নিয়ে জানলা খুলে তিনতলার কার্নিসে নেমে যান। জীবন বাঁচাতে তখন একমাত্র ভরসা ছিল সেই সরু কার্নিস।

সোমাইয়া আখতার জানান, “আমরা ‘হেল্প, হেল্প’ বলে চিৎকার করছিলাম। নিচে কেউ যেন আমাদের দেখতে পায়, সে জন্য মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সংকেত দিচ্ছিলাম।” প্রায় আধ ঘণ্টা তারা ওই অবস্থায় কার্নিসে দাঁড়িয়ে ছিলেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। মইয়ের সাহায্যে ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে দম্পতিকে নিরাপদে নামিয়ে আনা হয়। উদ্ধার হওয়ার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তারা।

উল্লেখ্য, ওই ভবনের বিভিন্ন হোটেলে থাকা বহু বাংলাদেশি নাগরিক এ ঘটনায় আক্রান্ত হন। কেউ চিকিৎসার জন্য, কেউ ব্যবসায়িক কাজে কলকাতায় এসেছিলেন। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

তথ্য সূত্র : আনন্দবাজার ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়