শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র আন্দোলনের মুখে নতি স্বীকার, শিক্ষার্থীদের দাবি মেনে নিল ঝাড়খণ্ড সরকার

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও ১৬ দিন ধরে চলা অনশন ধর্মঘটের মুখে অবশেষে নতিস্বীকার করল ভারতের ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (JSSC-CGL) এবং টিডিপিএল (TDPL) পরিচালিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি মেনে নিয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাজ্য সরকার। সরকারের এ সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার রাতে অনশন ভঙ্গ করেছেন ছাত্র আন্দোলনের প্রধান নেতৃত্ব দেবেন্দ্র নাথ মাহাতোসহ অন্যান্য প্রতিনিধিরা।

আন্দোলনকারীদের পক্ষে দেবেন্দ্র মাহাতো, উম্মে হাবিবা এবং রাহুল ক্রান্তি রাজ্যের দুই মন্ত্রী দীপিকা পান্ডে সিং ও ইরফান আনসারির হাত থেকে ফলের জুস পান করে ১৬ দিনের দীর্ঘ অনশন শেষ করেন। নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস, জালিয়াতি এবং অনিয়মের প্রতিবাদে গত ২ জুলাই থেকে আন্দোলন শুরু করেন ঝাড়খণ্ডের শিক্ষার্থীরা। একপর্যায়ে এই আন্দোলন অনশন কর্মসূচিতে রূপ নেয়।

সরকারের বিশেষ মন্ত্রিসভার বৈঠকে বিতর্কিত পরীক্ষাগুলো সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই নিয়োগ পরীক্ষার জালিয়াতির অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) প্রাক্তন চেয়ারম্যানসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (CID)।

১৬ দিনের অনশন ভেঙে ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো বলেন, "এটি ঝাড়খণ্ডের সাধারণ ও চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এক বিশাল বিজয়। পরীক্ষা বাতিল করা সরকারের জন্য সহজ ছিল না, তবে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না প্রশ্ন ফাঁস রোধে নতুন ও কঠোর আইন পাস হয়।" সূত্র: টিওআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়