শিরোনাম
◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন ◈ আওয়ামী লীগ নেতাদের হাজতের ভিডিও ভাইরাল, ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ মিনিট ২৩ সেকেন্ডের ‘শতাব্দীর বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ’, দেখা যাবে যেসব দেশে

২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটিকে ইতোমধ্যে ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ বলা হচ্ছে। সহজে যাওয়া যায় এমন স্থলভাগ থেকে দেখা সূর্যগ্রহণগুলোর মধ্যে এটি ২১১৪ সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘ হবে বলে জানিয়েছে ইউরোনিউজ।

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে মিসরে পূর্ণগ্রাস প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে। তুলনায় ২০২৬ সালের সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল ২ মিনিট ১৮ সেকেন্ড।

তবে এই বিরল দৃশ্য দেখতে মিসর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। পূর্ণগ্রাসের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যাবে।

স্পেনে মারবেলায় পূর্ণগ্রাস থাকবে ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। উত্তর আফ্রিকার উপকূলে স্পেনের অধীন সেউতা ও মেলিয়ায় পূর্ণগ্রাস দেখা যাবে যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড।

ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে পূর্ণগ্রাস স্থায়ী হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় দেখা যাবে ২ মিনিট ৫৬ সেকেন্ডের পূর্ণগ্রাস।

উত্তর আফ্রিকার মরক্কোর টাঙ্গিয়ারে পূর্ণগ্রাস থাকবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার কয়েকটি শহরও থাকবে পূর্ণগ্রাসের পথে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে গ্রহণের স্থায়িত্ব হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

সৌদি আরবের জেদ্দায় পূর্ণগ্রাস দেখা যাবে ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।

এত বড় সময়ের পূর্ণগ্রাস দেখতে ইতোমধ্যেই পর্যটকদের আগ্রহ বাড়ছে। ফলে এসব এলাকার অনেক হোটেল আগেভাগেই বুক হয়ে যাচ্ছে এবং অবশিষ্ট থাকার জায়গাগুলোর দামও বেড়ে গেছে।

তীব্র গরম নিয়ে যারা চিন্তিত, তাদের জন্যও কিছুটা স্বস্তির খবর রয়েছে। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেকের মতে, পূর্ণগ্রাসের সময় কোনো কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

২০২৭ সালের পরও সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকছে। ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর ২২ জুলাই ২০২৮ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সূত্র: ইউরোনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়