শিরোনাম
◈ রোমানিয়া-বুলগেরিয়াসহ ৪ দেশের বাংলাদেশিদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট শ‌নিবার, প্রথম দিনের টিকিট বিক্রি শেষ চার‌দিন আ‌গেই ◈ এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন ◈ ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা ◈ টেস্ট জেতার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ দ‌লের ◈ অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা ◈ বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: ভারতের যোগগুরু রামদেব ◈ অস্ট্রেলিয়ার হারকে ‘লজ্জাজনক’ বলা ঠিক নয়,এতে বাংলাদেশকে অসম্মান করা হয়: উসমান খাজা ◈ প্রতিদিন ৫৫ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারিচালিত রিকশা ◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয়দের বিশ্বের কোথাও ভ্রমণ করতে ভিসা লাগবে না

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: ভারতের যোগগুরু রামদেব

ইন্ডিয়া টুডে: দক্ষিণ এশিয়ার তিন স্বাধীন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এজন্য সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তিনি। এই গুরু দাবি করেছেন, ভারতে কোনো ধর্ম হুমকির মুখে নেই। কিন্তু ভারতের সম্মান ও গৌরব ঝুঁকিতে ছিল বলে জানান তিনি।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। যারমধ্যে ছিল সনাতন ধর্ম, শাসন এবং গণতন্ত্র। এই হিন্দু গুরু দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছে। যদিও নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

রামদেব বলেন, “হিন্দুরা বাংলাদেশ ও পাকিস্তানে যে নিগ্রহ ও অবিচারের শিকার হচ্ছে তা মানব সভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সঙ্গে পুনরায় একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।”

ভারত ও ভারতের জনগণকে বিশ্বের উন্নত দেশের কাতারে দেখতে চান উল্লেখ করে রামদেব বলেন, “আমি ভারতের অর্থনীতি বিশ্বের সেরার কাতারে দেখতে চাই। রুপির মূল্য যেন ডলার ও পাউন্ডের সমান হয়। আমি দেখতে চাই ভারতের পাসপোর্ট এতটা শক্তিশালী হবে যে ভারতীয়দের বিশ্বের কোথাও ভ্রমণ করতে ভিসা লাগবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়