শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার হারকে ‘লজ্জাজনক’ বলা ঠিক নয়,এতে বাংলাদেশকে অসম্মান করা হয়: উসমান খাজা ◈ প্রতিদিন ৫৫ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারিচালিত রিকশা ◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার ◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:৫০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি খুলতে ট্রাম্প ব্যর্থ হয়েছে: হিব্রু গণমাধ্যম

পার্সটুডে- ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ এক প্রতিবেদনে লিখেছে, ৬০ দিন পার হয়ে গেলেও হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এটি খুলে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রিয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিন অতিবাহিত হলেও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়নি, এমনকি চুক্তির প্রাথমিক ধারাগুলো নিয়েও কোনো সমঝোতা হয়নি।

ইসরায়েলি এই গণমাধ্যম আরও জানায়, এই সময়ের মধ্যে বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রতিরোধী ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি সম্পর্কে অবগত হয়েছে।

হিব্রু গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের হুমকিও ইরানের পক্ষ থেকে উপহাস ও অবজ্ঞামূলক সম্মুখীন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়