শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০২:৩৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ইয়েমেনের ১৩৩ সামরিক অভিযান

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত ২৪ ঘণ্টায় হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ১৩৩টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। এসব অভিযানে হুথিদের সক্ষমতা ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

আল-নুজাইলি বলেন, অভিযানে রকেট লঞ্চার, গোলন্দাজ কামান ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্র দিয়ে হুথিদের হুমকির উৎস হিসেবে চিহ্নিত বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, সামরিক বাহিনীর সম্মুখসারির অবস্থানে মোতায়েন ইউনিটগুলোও এসব অভিযানে অংশ নেয়।

তবে এসব অভিযানে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র।

  • সর্বশেষ