শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০২:৪৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালীর রক্ষীরা পা ভেঙে দেবেন, ট্রাম্প‌কে ইরা‌নের সেনাপ্রধা‌নের কড়া বার্তা

আন্তর্জা‌তিক ডেস্ক : হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত কহুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। --- আলজাজিরা

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র তথ্যমতে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হরমুজ প্রণালি নিয়ে করা মন্তব্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।

হাতামি বলেন, এ ধরনের মন্তব্য নিয়ে ঠাট্টা করা একটি বড় ভুল, কারণ এটা ইরান, এবং এর এমন রক্ষী আছে যারা আপনার পা ভেঙে দেবে। তিনি আরও বলেন যে মার্কিন বাহিনীকে ‘কার্যত বিতাড়িত করা হয়েছে’ এবং পারস্য উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি তাদের আর নেই।

হাতামি আরও বলেন, মার্কিন ঘাঁটিগুলোকে তাদের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না এবং ‘ইরান কখনোই তা হতে দেবে না’। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন।

  • সর্বশেষ