শিরোনাম
◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন ◈ কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর ◈ জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সময় লাগবে দুই বছর: আমির খসরু ◈ শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্স‌প্রেসের প্রতি‌বেদন ◈ গ্রিসের পথে নৌকার ইঞ্জিন নষ্ট, সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া বার্তা রাশিয়ার

ইউক্রেনকে গোপনে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের এক যৌথ পরিকল্পনার গোয়েন্দা তথ্য পেয়েছে রাশিয়া। ফাঁস হওয়া এই তথ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র তুরস্কের মাধ্যমে ইউক্রেনে পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানতে পেরেছেন পুতিনের গোয়েন্দারা। এ ব্যাপারে ইতোমধ্যে পরিকল্পনাকারী দুই দেশের কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

যুক্তরাষ্ট্র এবং তুরস্ক যদি যৌক্তিক ব্যাখ্যা না দেয়, তাহলে দুই দেশের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষয়ক্ষতি হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবারের বিবৃতিতে জারাখোভা বলেন, গোয়েন্দাসূত্রে আমরা খবর পেয়েছি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এসব অস্ত্র ও গোলাবারুদের প্রথমে তুরস্কের বন্দরে ঢুকবে, তারপর সেখান থেকে চালান পাঠানো হবে ইউক্রেনে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, রাশিয়া এই গোপন অস্ত্রের চালান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইছে। যদি কোনো যৌক্তিক ব্যাখ্যা না আসে, তাহলে ওয়াশিংটন এবং আঙ্কারার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কের গুরুতর ক্ষয়ক্ষতি হবে।

উল্লেখ্য, টানা চার বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত বেশ কয়েক মাস ধরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছিল ইউক্রেন। সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইতে ওয়াশিংটনে গিয়েছিলেন জেলেনস্কি।

কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা করবে না যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া তুরস্কও বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছে যে আঙ্কারা এমন কোনো পদক্ষেপ কখনও নেবে না। অথচ, রাশিয়ার গোয়েন্দাদের হাতে আসা সাম্প্রতিক তথ্য বলছে, যুদ্ধকে আরও উসকে দিতে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের।

এদিকে, সম্প্রতি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশে গত কয়েক দিন ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এই সামারা প্রদেশেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের দপ্তর অবস্থিত।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রোসকসমসের স্থাপনা লক্ষ্য করে সফল হামলা পরিচালনা করা হয়েছে এবং এই হামলায় ব্যবহার করা হয়েছে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফ্লেমিঙ্গো।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়