শিরোনাম
◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘লালা’, সতর্কতা জারি

এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’। এটি শনিবার হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে হারিকেনের শক্তি নিয়ে আঘাত হানতে পারে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্রের সৃষ্টি হতে পারে।

ঝড়টি দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসায় হাওয়াইয়ের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের বাতাসের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৮৫ মাইল বা ১৩৭ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এছাড়া বিগ আইল্যান্ডসহ পুরো হাওয়াই কাউন্টিতে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, এর উত্তর-পশ্চিমে অবস্থিত মাউই, মোলোকাই ও কাহুলাওয়েতে জারি রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা। অন্যান্য কয়েকটি দ্বীপে নিম্নমাত্রার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, মাউই ও বিগ আইল্যান্ডে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিগ আইল্যান্ডের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৬৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি, ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

এদিকে, ঝড়ের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি ও সম্পদ নিশ্চিত করতে গভর্নর জোশ গ্রিন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ধ্বংসাবশেষ সরানো, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা এবং অন্যান্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে রাজ্য ও কাউন্টিগুলোর পর্যাপ্ত সম্পদ বা ব্যবস্থা থাকা জরুরি।

হনোলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি শুক্রবার জানান, ঝড়ের প্রভাব মোকাবিলায় তার প্রশাসন কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে। তিনি বাসিন্দাদের দ্রুত প্রস্তুতি শেষ করার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়