শিরোনাম
◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা! ◈ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক ◈ শোরুমে সাড়ে ৪ ঘণ্টা নাচ-গান, কফি ও গোসলের পর ৪.৭১ লাখ টাকার কেটিএম নিয়ে উধাও! ◈ একাধিক সেনা সদস্যের সমুদ্রে ঝাঁপ: ইরান যুদ্ধের প্রভাবে ২৫০ দিন সমুদ্রে মার্কিন রণতরী, খাদ্য-পানি সংকটে নাবিকরা ◈ চামড়া ছিলে ফরিদাকে ৫০ টুকরো করেন লাইলী, বের হলো আরও লোমহর্ষক তথ্য ◈ ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ◈ পাহাড়কে অস্থিরতার ছক ৩ সশস্ত্র গোষ্ঠীর ও সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের ◈ মাদকের বাক্সে ফুটবলার আ‌র্লিং হালান্ডের ছবি! উদ্ধার ২০০ কো‌টি টাকার ৪৬৯ কেজি কোকেন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোরুমে সাড়ে ৪ ঘণ্টা নাচ-গান, কফি ও গোসলের পর ৪.৭১ লাখ টাকার কেটিএম নিয়ে উধাও!

ভারতের বারাণসীতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। মোটরসাইকেলের শোরুমে ঢুকে এক ব্যক্তি প্রায় সাড়ে চার ঘণ্টা কাটানোর পর সেখান থেকে ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের একটি বিলাসবহুল কেটিএম মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি শোরুমের ভেতরে জনপ্রিয় বলিউড গান ‘লুঙ্গি ড্যান্স’-এর সঙ্গে নাচছে।

জানা গেছে, ওই ব্যক্তি প্রায় সাড়ে চার ঘণ্টা মোটরসাইকেল শোরুমের ভেতরে অবস্থান করে। এ সময় তাকে বেশ স্বাভাবিক ও নির্ভার মনে হয়েছে। সেখানে সে নিজের জন্য কফি বানিয়ে পান করে। এরপর শোরুমের ভেতরেই গোসল করে, কাপড় শুকিয়ে নেয় এবং গানের তালে নাচতেও দেখা যায় তাকে।

এরপর সুযোগ বুঝে শোরুমের ম্যানেজারের ৪ লাখ ৭১ হাজার রুপি মূল্যের বিলাসবহুল কেটিএম বাইকটি নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বারাণসীর মাণ্ডুয়াডিহ থানা এলাকায়।

ঘটনার পর বৃহস্পতিবার বারাণসী পুলিশ একটি বিবৃতি দিয়েছে। এক্সে দেয়া এক পোস্টে বারুণ জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি), বারাণসী কমিশনারেট জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাণ্ডুয়াডিহ থানায় প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়