শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়া না দিয়ে মেট্রোতে ঢুকতে গেটের নিচ দিয়ে নারীদের হামাগুড়ি, অনুসরণ করলো সাথে থাকে শিশুও

ভারতের দিল্লি মেট্রোর একটি স্টেশনে টিকিট না কেটে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে একদল নারীর প্রবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, শিশুদের সামনে এমন আচরণের নেতিবাচক প্রভাব নিয়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী একে একে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করছেন। নিয়ম অনুযায়ী টিকিট কেটে গেট পার হওয়ার কথা থাকলেও তারা তা না করে গেটের নিচের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, ওই নারীদের সঙ্গে থাকা একটি শিশুও পরে একইভাবে গেটের নিচ দিয়ে প্রবেশের চেষ্টা করে। বড়দের আচরণ দেখে শিশুটি বিষয়টি অনুকরণ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, শিশুদের সামনে বড়দের এমন নিয়মভঙ্গের আচরণ তাদের মানসিকতা ও ভবিষ্যৎ আচরণে কী ধরনের প্রভাব ফেলতে পারে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে নারীদের আচরণে তেমন কোনো উদ্বেগের লক্ষণ দেখা যায়নি; বরং কয়েকজনকে হাসিখুশি অবস্থায় গেটের নিচ দিয়ে প্রবেশ করতে দেখা যায়।

মেট্রোর মতো গণপরিবহনে নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাড়া না দিয়ে প্রবেশের চেষ্টা শুধু মেট্রোর নিয়ম ভঙ্গ নয়, একই সঙ্গে অন্যদের জন্যও ভুল দৃষ্টান্ত তৈরি করতে পারে—বিশেষ করে শিশুদের সামনে এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

জানা গেছে, ঘটনাটি ভারতের দিল্লি মেট্রোর একটি স্টেশনে ঘটেছে। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে এবং এতে থাকা নারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়