শিরোনাম
◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী ◈ ফুটবলে একনায়কতন্ত্র চলতে পারে না! আলো ফেরাতে হলে টলাতে হ‌বে ইনফান্তিনোর সিংহাসন ◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ◈ ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ভারতে শেখ হাসিনার অবস্থান যেভাবে জটিল করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ◈ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর ◈ ভারতের ‘র’ প্রধানের সফর: নিয়মিত কূটনৈতিক কার্যক্রম, জল্পনার অবকাশ নেই

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিয়ার সা‌বেক প্রেসি‌ডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

আন্তর্জা‌তিক ডেস্ক : সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ডের আ‌দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।

আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটক, গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অংশগ্রহণ এবং আটককেন্দ্রের ভেতরে পদ্ধতিগতভাবে গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে।

নাজিবের বিচার তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাশার ও মাহের আল-আসাদের বিচার তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। চতুর্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল-আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশও দিয়েছে।

আদালত জানায়, তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে, ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরু হওয়ার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে নাজিব জড়িত ছিলেন।

২০২৪ সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের মাত্র ১১ দিনের অভিযানে পতন ঘটে আল আসাদ সরকারের। এরপর মস্কো পালিয়ে যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়