শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের জাজান তেল শোধনাগারে হুথিদের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের জেরে অঞ্চলে অস্থিতিশীলতার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের দুই দিন পর সৌদি আরামকোর জাজান তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা।

রবিবার এই হামলার পর সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, শোধনাগারটিতে আগুন লাগলেও কোনও হতাহতের ঘটনা ছাড়াই তা নিভিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি সামাল দিচ্ছে বলে জানানো হলেও হামলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া পোস্টে জানান, তারা ড্রোন ব্যবহার করে এই শোধনাগারে হামলা চালিয়েছেন।

advertisement

পৃথক এক বিবৃতিতে সারি জানান, হুথিরা লোহিত সাগরের ইয়েমেনি বন্দরনগরী মোখাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা ওই এলাকায় থাকা সৌদি সেনা ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে হামলা চালায়। ইয়েমেনি সরকারি সূত্র জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাণিজ্যিক জেটি ও গুদামের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো প্রতিহত করেছে। তবে ইয়েমেনে এ ধরনের হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থিত এডেন সরকার সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা মোখা বন্দরটি এর আগে গত ২৭ জুলাই হুথি হামলার শিকার হয়েছিল। আইআইআর কনসালটেন্সির তথ্য অনুযায়ী, সেই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জাজান শোধনাগারটি বন্ধ রাখা হয়েছিল।

advertisement

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রক্রিয়ার শর্ত নিয়ে আলোচনার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে হুথিরা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও তার মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার সুন্নিপ্রধান তিন দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ন্যাটোর ধাঁচে তৈরি এই চুক্তিতে যেকোনও একটি দেশের ওপর আক্রমণকে তিন দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।

advertisement

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করেছেন, এই চুক্তি ইরান বা অন্য কোনও দেশের বিরুদ্ধে নয়, বরং এটি একটি সাধারণ যৌথ নিরাপত্তা অঙ্গীকার। তবে সাম্প্রতিক হুথি হামলার জবাবে পাকিস্তান বা তুরস্ক কীভাবে সৌদি আরবকে সহায়তা করবে তা যৌথ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ