শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গয়নার দোকান থেকে ১২ হাজার ডলারের স্বর্ণ নিয়ে গর্তে লুকাল ইঁদুর

ভারতের কর্ণাটকের তুমাকুরু শহরের একটি গয়নার দোকানে ঘটেছে অবিশ্বাস্য এক চুরির ঘটনা। কোনো চোর নয়, দোকান থেকে প্রায় ১২ হাজার ডলার মূল্যের স্বর্ণের আংটি ও চেইন নিয়ে গেছে একটি ইঁদুর!

রুটিন স্টক যাচাইয়ের সময় কয়েকটি স্বর্ণের গয়না নিখোঁজ দেখতে পান দোকানের কর্মীরা। কিন্তু দোকানের কোথাও তালা ভাঙা বা জোর করে প্রবেশের কোনো চিহ্ন ছিল না। এতে চুরির রহস্য আরও ঘনীভূত হয়।

advertisement

শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটনে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন কর্মীরা। সেখানেই দেখা যায় অবাক করা দৃশ্য। একটি ইঁদুর বারবার ডিসপ্লে এলাকা থেকে স্বর্ণের আংটি ও চেইন টেনে নিয়ে যাচ্ছে। এরপর দোকানের মেঝের নিচে থাকা একটি ছোট ছিদ্র দিয়ে সেগুলো নিয়ে ঢুকে পড়ছে।

সিসিটিভি ফুটেজ দেখে কর্মীরা ইঁদুরটির চলাচলের পথ অনুসরণ করেন। পরে মেঝের নিচে মাটির তৈরি একটি গর্ত ও ছোট সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। সেখানে অনুসন্ধান চালিয়ে নিখোঁজ হওয়া সব স্বর্ণের গয়না উদ্ধার করা হয়।

advertisement

অবাক করার বিষয় হলো, ইঁদুরটির গর্তে লুকিয়ে রাখা সব অলংকারই অক্ষত অবস্থায় পাওয়া যায়। ফলে গয়না উদ্ধারের পর স্বস্তি ফিরে আসে দোকানের মালিক ও কর্মীদের মধ্যে।

ব্যতিক্রমী এই চুরির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। সিসিটিভিতে ইঁদুরটির ‘চুরি অভিযান’ ধরা পড়ায় পুরো ঘটনার রহস্যও দ্রুত উন্মোচিত হয়।

advertisement

সূত্র : গালফ নিউজ

  • সর্বশেষ