শিরোনাম
◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়ি, বাতিল শত শত আবেদন

সম্প্রতি বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি বিষয়ক আইনে সংশোধন এনেছে কুয়েত। এ সংশোধনের ফলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ এই দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি সংক্রান্ত শত শত আবেদন বাতিল হয়ে গেছে।

কুয়েতে দর্শনার্থী ভিসাধারীরা স্থায়ীভাবে বসবাসের আবেদনের সুযোগ রয়েছে। এই সুযোগের আওতায় এতদিন ‘অপরাধ সংক্রান্ত রেকর্ড নেই’— এমন অনেক দর্শনার্থী আবেদন করতেন এবং তাদের সেই আবেদন গৃহীতও হতো।  

কিন্তু কুয়েতের সরকার সম্প্রতি সংবিধানের ১৭, ১৮ , ২০ এবং ২২ ধারায় পরিবর্তন আনায় সেই সুযোগের ব্যাপ্তি কমে এসেছে, এমনকি পরিবর্তিত নিয়মের আওতায় পূর্ববর্তী অনেক আবেদন বাতিলও ঘোষণা করা হয়েছে।

কুয়েতে যাদের স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত, তারা চাইলে নিজের স্ত্রী/স্বামী ও সন্তানদের দেশটিতে নিয়ে যেতে পারেন। এতদিন এক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ না থাকলেও নতুন নিয়মে বলা হয়েছে, ভিসাকে স্থায়ী আবাসন নথিতে রূপান্তর সংক্রান্ত ফি, স্বাস্থ্যবিমা, বসবাসের জন্য ব্যয় নির্বাহের পরও প্রতি মাসে যেসব বিদেশি নাগরিকের হাতে ন্যূনতম ৮০০ দিনার (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ২০ হাজার ৮০৯ টাকা) থাকবে— কেবল তাদেরকেই স্থায়ী বসবাসের জন্য অনুমোদনপত্র দেওয়া হবে এবং এই অনুমোদনপত্রের অধিকারীরা তাদের স্ত্রী/স্বামী, ১৮ বছরের চেয়ে কম বয়সী ছেলে সন্তান এবং ২১ বছরের চেয়ে কম বয়সী মেয়ে সন্তানদের স্থায়ীভাবে কুয়েতে নিয়ে আসতে পারবেন।

নিয়মে আরও বলা হয়েছে, যারা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত নন, তারাও তাদের স্ত্রী/স্বামী ও সন্তানদের কুয়েতে আনতে পারবেন, তবে এই আগমন স্থায়ী হবে না। ভিসার মেয়াদ শেষ হলে তাদের ফেরত যেতে হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের মুদ্রা কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা। এক কুয়েতি দিনারের মান ৩ দশমিক ২৫ ডলারের থেকেও বেশি, ‍যা বাংলাদেশি মুদ্রায় ৪০০ টাকার সমান।

সূত্র : গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়