শিরোনাম
◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ ◈ আবারও সামনে ৪ দিনের লম্বা ছুটির সুযোগ! ◈ যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী আটক ◈ জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার

ছবি: এ আই দিয়ে তৈরি

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নারী এজেন্টের পাতা ‘হানিট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে পা দিয়ে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) ৪৪ বছর বয়সী একজন উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির বিশেষ পুলিশ ও বিমানবাহিনীর কাউন্টার-ইন্টেলিজেন্স উইং যৌথ পদক্ষেপ নিয়ে গত ৩০ মে তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটির তদন্ত শেষে গত ৩০ জুলাই দিল্লির একটি আদালতে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্ত এই ঊর্ধ্বতন কর্মকর্তা দিল্লির তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারতপারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ইন্ডিয়া টুডে শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মাস আগে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পাঠানো হয় জেলে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে অভিযোগে আনা হয়েছে।

গ্রেপ্তারের পর ওই পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেননি।

বিমানবাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতের কাছে সোপর্দ করে। আদালত পরবর্তীতে তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চাকরিরত ওই পাইলটকে গত ৩০ মে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিমানবাহিনী জানতে পারে এক পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে পড়েছেন তিনি।

তদন্তকারীরা ধারণা করছেন, এই পাইলট হয়ত পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের কবলে পড়েছেন।

পুলিশের একটি সূত্র বলেছেন, ওই পাইলটের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন ওই নারী। ওই সময় গ্রেপ্তার পাইলট মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি নারীর বার্তা পেয়ে এতে সাড়া দেন এবং বিভিন্ন সময় মেসেজ দেওয়া ও ভিডিও কলেও কথা বলেন। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করেন।

যদিও কি ধরনের তথ্য ফাঁস করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। তবে তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপসের ব্যাপারে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপসটি ইনস্টল করে দিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপসের মাধ্যমে তার মোবাইলের অ্যাকসেস নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়