শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজ্যের নাম বদলের প্রস্তাব নাকচ, ইতিহাসের কথা স্মরণ করালেন শুভেন্দু

গত দুই দশকে বারবার পশ্চিমবঙ্গের নাম বদলের পক্ষে দাবি উঠেছে। বিশেষ করে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাশের পরে তা আবেদন আকারে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে।

এবার রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার সাফ জানিয়েছে নাম বদলের প্রশ্নই নেই। ‘বাংলা’ নয়, রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গই।

advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ নামের পিছনে দেশভাগের ইতিহাস ও রাজ্যের সৃষ্টিলগ্ন জড়িয়ে রয়েছে। এই ইতিহাস বর্তমান ও আগামী জানা জরুরি।

বিগত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার যে আবেদন জানিয়েছিল, সে প্রসঙ্গে শুভেন্দু বলেছেন,পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্টের কথা আমি বারবার বলে এসেছি। আর আমরা ডিসিশন নিইনি, আমরা ইন্টারেস্টেডও নই।

advertisement

তিনি আরও বলেছেন,পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না।

শুধু রাজ্যের নামই নয়, প্রকল্পের নামকরণেও যে তার উল্লেখ থাকবে বৃহস্পতিবার নবান্নে ‘বাংলার বাড়ি’র নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’ করে সেই বার্তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

advertisement

 

  • সর্বশেষ