হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরাইলি সেনারা বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে জানা গেছে, সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘হামাস পুরোপুরিভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার বর্তমান অবস্থান থেকে ইসরাইলি সেনারা পিছু হটবে না।’
ওই ভিডিওতে নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ট্রাম্প এবং তার দল মনে করে যে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র ও গাজাকে অস্ত্রমুক্ত করা সম্ভব—আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু আরও বলেন, ‘তারা আমাদের কাছে একটি খসড়া পাঠিয়েছিল, আমরা তাতে রাজি হইনি। ওটা আমাদের খসড়া ছিল না। তবে আমরা এর জবাব পাঠিয়ে দিয়েছি।’
গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই ইসরাইলের পক্ষ থেকে ওই জবাব পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল