শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অডিও ফাইল থেকেই মিলতে পারে অবস্থানের সূত্র, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

অডিও রেকর্ডিং বিশ্লেষণের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান শনাক্ত করতে পারে—এমন আশঙ্কা থেকে ইরানি কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।

রোববার দৈনিক আল-মাশহারি পত্রিকা তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক প্রতিবেদনে দাবি করে, এ কারণেই খামেনির কোনো অডিও বার্তা প্রকাশ করা হচ্ছে না।

advertisement

প্রতিবেদনে বলা হয়, একটি অডিও রেকর্ডিং থেকে অন্তত পাঁচটি উপায়ে বক্তার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

প্রথমত, প্রতিটি ঘরের নিজস্ব একটি শব্দগত বৈশিষ্ট্য থাকে। সেটি বিশ্লেষণ করে বক্তা ঠিক কোন ধরনের কক্ষে ছিলেন সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

advertisement

দ্বিতীয়ত, বিদ্যুৎ সরবরাহ লাইনের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে রেকর্ডিংটি ঠিক কখন করা হয়েছে এবং সেটি কোন বিদ্যুৎ গ্রিডের আওতায় তৈরি হয়েছে তা নির্ধারণ করা যেতে পারে।

এছাড়া প্রতিটি মাইক্রোফোন ও রেকর্ডিং যন্ত্র অডিওতে আলাদা ধরনের প্রযুক্তিগত ছাপ রেখে যায়। উদাহরণ হিসেবে বলা হয়, মোবাইল ফোনের মাইক্রোফোন সাধারণত নিম্ন কম্পাঙ্কের শব্দ দুর্বল করে ফেলে, আর স্বল্পমূল্যের যন্ত্রাংশ বিশেষ ধরনের বিকৃতি সৃষ্টি করে। যা সংশ্লিষ্ট যন্ত্র শনাক্তে সহায়ক হতে পারে।

advertisement

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ভেন্টিলেশন ব্যবস্থা, জেনারেটর, কুলিং সিস্টেম বা আশপাশের অন্যান্য যন্ত্রপাতির শব্দও গোয়েন্দা সংস্থাগুলোকে রেকর্ডিংয়ের স্থান শনাক্ত করতে সহায়তা করতে পারে।

সবশেষে পত্রিকাটি দাবি করে, কণ্ঠস্বরের অনুরণন বিশ্লেষণ করে বক্তার শ্বাস-প্রশ্বাসের ধরন, শব্দের মাঝে বিরতি, শারীরিক অবস্থা, হৃদস্পন্দন এমনকি মানসিক চাপের মাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।

  • সর্বশেষ