শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন আলোচনার ঘোষণা দিলেও ট্রাম্পকে ‘না’ বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না।

advertisement

তিনি জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালি আবার পুরোপুরি চালু হবে না।

ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

advertisement

তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে। তবে ইরান ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছে। সূত্র: শাফাক নিউজ এজেন্সি

advertisement

 

  • সর্বশেষ