শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:২৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন এত দাম ইউবারি কিং তরমুজের? জানুন অবাক করা কারণ

আপনি যদি ভেবে থাকেন আইফোনের সবচেয়ে দামি মডেলটি কেনাই পৃথিবীর সেরা আর্থিক বিলাসিতা, তবে এই ফলের খবর আপনাকে চমকে দেবে। জাপানের ইউবারি কিং নামের এক জোড়া তরমুজ ২০২৬ সালের মে মাসে মৌসুমের প্রথম নিলামে রেকর্ড ৫.৮ মিলিয়ন ইয়েনে (প্রায় ৩৪ লাখ রুপি) বিক্রি হয়েছে। এই অর্থ দিয়ে শীর্ষ আইফোনের দামি মডেল ১৫টি কেনা সম্ভব, কিংবা অনায়াসেই কয়েকটি নতুন গাড়ি কিনে ফেলা যায়।

সাপ্পোরো সেন্ট্রাল হোলসেল মার্কেটে আয়োজিত এই বার্ষিক নিলামে ক্রেতারা মূলত প্রচার এবং সেরা মানের ফলের সম্মান বজায় রাখতে চড়া দামে বিড করে থাকেন। এটি একটি ব্যতিক্রমী ঘটনা হলেও সাধারণ দোকানেও এক একটি সেরা মানের ইউবারি কিং তরমুজ আকার, রূপ ও মিষ্টির ওপর ভিত্তি করে ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়। এমনকি বিশেষ উপহার দেওয়ার মতো সেরা তরমুজগুলোর দাম সাধারণ দোকানেই ৬৫ হাজার টাকা ছাড়িয়ে যায়।

ইউবারি কিং মূলত আর্লস ফেভারিট এবং বার্পিসের স্পাইসি প্রজাতির এক সংকর ফল, যা গ্রিনহাউসে অত্যন্ত কঠোর নজরদারিতে চাষ করা হয়। তাপমাত্রা, পরাগায়ন থেকে শুরু করে সেচ সবকিছু নিখুঁত রেখে চাষিরা এর পারফেক্ট গোল আকৃতি, মিহি জালের মতো চামড়া ও গাঢ় কমলা রঙের ভেতরের মিষ্টি অংশ নিশ্চিত করেন। জাপানে বিশেষ অনুষ্ঠানে এই ফল উপহার দেওয়া মর্যাদার প্রতীক। সীমিত উৎপাদন, পরিকল্পিত চাষাবাদ এবং কঠোর গুণমান নিশ্চিতকরণের কারণেই বিশ্বজুড়ে ইউবারি কিং তরমুজের স্থান ফলের বাজারে সবার ওপরে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ