শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআনে বর্ণিত সৌদির আল-উখদুদে ঐতিহ্যের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ছবি: এ আই দিয়ে তৈরি

সৌদি আরবের নাজরান অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক আল-উখদুদ প্রত্নস্থল ভ্রমণের প্রতি পর্যটকরেদ আগ্রহ বাড়ছে। দেশটির গণমাধ্যমের তথ্যমতে, কোরআনে বর্ণিত ঐতিহাসিক এই স্থানটি ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১৭ হাজার ৭৪৪ জন দর্শনার্থী ভ্রমণ করেছে। এর মাধ্যমে এটি দেশটির অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র হিসেবে আবারও নিজের অবস্থান ধরে রেখেছে।

ইতিহাসবিদদের মতে, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে গড়ে ওঠা আল-উখদুদ ছিল প্রাচীন ধূপ বাণিজ্যপথের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। এখানে প্রায় ২৩৫ মিটার দীর্ঘ ও ২২০ মিটার প্রশস্ত একটি সুরক্ষিত নগরপ্রাচীরের ধ্বংসাবশেষ রয়েছে। এছাড়া খোদাই করা পাথরের দুই থেকে চার মিটার উঁচু ভিত্তির ওপর নির্মিত বিভিন্ন স্থাপনার নিদর্শনও এখনো টিকে আছে।

দর্শনার্থীদের জন্য সৌদি হেরিটেজ কমিশন এখানে একটি আধুনিক ভিজিটর সেন্টার নির্মাণ করেছে। ৩০০ বর্গমিটার আয়তনের এই ভবনের পাশাপাশি রয়েছে ৩ হাজার ৪০০ বর্গমিটারের খোলা প্রাঙ্গণ। কেন্দ্রটিতে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, ত্রিমাত্রিক (৩ডি) মডেল, শিশুদের জন্য বিশেষ গ্যালারি, শিক্ষামূলক কার্যক্রম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার মাঠপর্যায়ের ভ্রমণের ব্যবস্থা রয়েছে। সূত্র : সৌদি প্রেস এজেন্সি

 

  • সর্বশেষ