শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে আত্তিকা অঞ্চলের সাথা এলাকায় দুটি ‘বেল’ হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) ওই এলাকায় দাবানল নিয়ন্ত্রণের সময় এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।

তিনি জানান, পোর্তো জারমেনো এলাকায় বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় নিহত দুজনের একজন ছিলেন গ্রিক সমন্বয়কারী ও অন্যজন ডেনিশ পাইলট। তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, আত্তিকা-বেওতিয়া সীমান্তে জ্বলতে থাকা বড় দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়া ইজারা করা দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।

প্রতিবেদনে জানা গেছে, দুটি হেলিকপ্টারে মোট ৪ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে ২ জন গ্রিক ও ২ জন বিদেশি নাগরিক ছিলেন। একটি হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট ও গ্রিক ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তা জীবিত উদ্ধার হন। তাদের চিকিৎসার জন্য এথেন্সের ২৫১ এয়ার ফোর্স জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলে পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়