শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে শেষ চেষ্টা হিসেবে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এমন দাবি করেছেন সৌদি বিশ্লেষক আবদুল আজিজ আলঘাশিয়ান।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালফ ইন্টারন্যাশনাল ফোরামের এই ফেলো বলেন, ‘যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’

advertisement

তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা এবং সম্ভাব্য নতুন সংঘাত ঠেকানোর লক্ষ্যেই সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘সৌদি আরব একই সঙ্গে পুরো অঞ্চলের কাছে এই বার্তা দিতে চেয়েছে যে, তারা পরিস্থিতির আরও অবনতি নয়, বরং উত্তেজনা প্রশমনের পক্ষে।’

আলঘাশিয়ানের ভাষ্য মতে, সৌদি নেতৃত্ব হয়তো মনে করে যে উত্তেজনা আবারও বাড়তে পারে।

advertisement

তবে তারা সেই পরিস্থিতিতে ‘ব্রেক বা ইতি’ টানতে চায়, যাতে নিজেদের নিরাপত্তা এবং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান যে প্রায়ই পরিবর্তিত হয়, সে বিষয়ে সৌদি আরব অবগত। তবু তার ব্যক্তিগত মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করার লক্ষ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

advertisement

 

  • সর্বশেষ