শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৮:২৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্টের শপথের আগে কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, আহত ১১

কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিন আগে শনিবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

দেশটির নোর্তে দে সান্তান্দের বিভাগের নিরাপত্তা সচিব জর্জ কুইন্তেরো সাংবাদিকদের জানান, বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি।

advertisement

ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কুকুতা এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন), ফার্কের (এফএআরসি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এবং অপরাধী সংগঠন ক্লান দেল গোলফোর তৎপরতা রয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একে 'কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ কলম্বিয়াকে ভয় দেখাতে পারবে না এবং শান্তি ও নিরাপত্তায় বসবাসের জনগণের সংকল্প ভাঙতে পারবে না।

advertisement

ছয় দশকেরও বেশি সময় ধরে কলম্বিয়া সরকার, বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন অপরাধী চক্রের সংঘাতে জর্জরিত। বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ হওয়ায় মাদক পাচার ও সশস্ত্র সহিংসতা দেশটির অন্যতম বড় নিরাপত্তা চ্যালেঞ্জ।

আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।

advertisement

অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সশস্ত্র সংঘাত নিরসনে সংলাপভিত্তিক নীতি অনুসরণ করেন এবং মাদকবিরোধী অভিযানে ক্ষুদ্র কোকা চাষিদের পরিবর্তে বড় মাদক চক্রগুলোর বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেন।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দে লা এসপ্রিয়েলা আগে সংঘাতপ্রবণ কাওকা বিভাগে সামরিক ঘাঁটিতে শপথ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সেটি অনুমোদন না পাওয়ায় তিনি রাজধানী বোগোটার সিটি হলে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সূত্র: আলজাজিরা 

  • সর্বশেষ