শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের দাবিপূরণে ব্যর্থ হলে পাকিস্তানে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা: স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

সরকার যদি কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করতে এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়, তবে দেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভ যেকোনো সময় বড় ধরনের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার সূত্রপাত ঘটাতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাকভি জোর দিয়ে বলেন, সীমিত অর্থনৈতিক সুযোগ এবং বর্তমান ব্যবস্থার ওপর তীব্র অসন্তোষ নিয়ে লড়াই করা তরুণ সমাজের ক্ষোভকে নীতিনির্ধারকদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

মহসিন নাকভি বলেন, আমরা আমাদের তরুণদের তাদের কাঙ্ক্ষিত চাহিদা দিতে পারছি না। আপনি তাদের তরুণ বলতে পারেন, তেলাপোকা বা কোকরোচ বলতে পারেন, কিংবা যা খুশি তাই বলতে পারেন। কিন্তু এই ‘কোকরোজ’গুলো যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, তবে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে।

সূত্র: ফার্স্টপোস্ট।

  • সর্বশেষ