শিরোনাম
◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে দিতে দেশটিতে প্রায় দুই সপ্তাহব্যাপী ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ পরিকল্পনা তৈরি করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনায় ১০ থেকে ১৪ দিনের ধারাবাহিক বিমান হামলার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এমন সময় এই পরিকল্পনার খবর সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ট্যাম্পায় সেন্টকম সদর দপ্তর থেকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার পুরো যুদ্ধ পরিস্থিতি তদারকি করছেন এবং সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করেছেন।

অ্যাডমিরাল কুপারের প্রস্তাবিত পরিকল্পনার অন্যতম দিক হলো “গো বিগ” বা বড় আকারের হামলা। তার যুক্তি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত ধ্বংস করা গেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজনও কমে যাবে, কারণ তখন ইরানের পাল্টা হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তবে এ পরিকল্পনা এমন সময়ে নেয়া হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

তার মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে গিয়ে মধ্যপ্রাচ্যে সব সক্ষমতা কেন্দ্রীভূত করা সম্ভব নয়।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে ২ হাজার ৩৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমে ৭৫৯টিতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতি আরও দুর্বল হতে পারে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে সম্ভাব্য চীন-সংক্রান্ত সংকট মোকাবিলার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়