শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ১২:৪৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফপ্যান্ট পরে পায়ে পা তুলে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সিনেটর

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বৈঠকে হাফপ্যান্ট ও হুডি পরে অংশ নেওয়ায় প্রোটোকল নিয়ে আলোচনা শুরু হলেও, আলোচনার মূল বিষয় হয়ে ওঠে ইসরায়েলের প্রতি ফেটারম্যানের দৃঢ় সমর্থন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে নেতানিয়াহু ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একজন সাহসী সমর্থক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটের পক্ষে নির্ভীকভাবে অবস্থান নেওয়ার জন্য ফেটারম্যান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছেন।

advertisement

নেতানিয়াহু বলেন, সত্যের পক্ষে নির্ভয়ে কথা বলার জন্য ইসরায়েলের জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকে তিনি ফেটারম্যানকে ধন্যবাদ জানাচ্ছেন।

জবাবে ফেটারম্যান বলেন, সিনেটে দায়িত্ব পালনকালে ইসরায়েলের পাশে দাঁড়ানো তার জন্য গর্বের বিষয়। তিনি একাধিকবার ইসরায়েল সফরের অভিজ্ঞতা তুলে ধরে দেশটিকে ‘অলৌকিক রাষ্ট্র’ বলে উল্লেখ করেন।

advertisement

ডেমোক্র্যাটিক পার্টির ইসরায়েলবিষয়ক অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দলের ভেতরে এ বিষয়ে তিনি ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন। একইসঙ্গে তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমালোচনাও করেন।

ফেটারম্যান আরও বলেন, গাজায় হামাসবিরোধী অভিযান, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এবং ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত অভিযানের প্রতি তিনি সমর্থন অব্যাহত রাখবেন। এসব পদক্ষেপকে তিনি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ হিসেবে দেখেন এবং এ অবস্থানের জন্য তার কোনো অনুশোচনা নেই।

advertisement

বৈঠকের শেষে নেতানিয়াহু আবারও ফেটারম্যানের প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে তার ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ