শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ১২:৩২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে

আন্তর্জা‌তিক ডেস্ক : এক ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে ব্যঙ্গ করে এটিকে দুই পরাজিতের সাক্ষাৎ বলে আখ্যায়িত করেছেন।

ইরনার বরাতে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দৈনিক মারিভ-এর রাজনৈতিক বিশ্লেষক রান এডলিস্ট ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে এক মন্তব্যে লেখেন, হোয়াইট হাউসে দুই পরাজিতের সাক্ষাৎ হয়েছে। বাহ্যিকভাবে এটি ইরানকে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা বলে মনে হলেও বাস্তবে তারা দুজনই নিজেদের এবং নিজ নিজ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন।

তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরও লেখেন, “সব সময়ের মতো এবারও এই সফর, আনুগত্য প্রদর্শন এবং আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা কোনো ফল ছাড়াই শেষ হবে। শেষ পর্যন্ত প্রকাশিত হবে শুধু একটি ভিডিও, যার বার্তা হবে—‘আমি এসেছি, আঘাত পেয়েছি, তবুও জয়ী হয়েছি।’ বাস্তবে যা ঘটবে তা হলো, ট্রাম্পের পাশে নেতানিয়াহু ও তাঁর স্ত্রীর কয়েকটি স্মারক ছবি তোলা হবে।

এডলিস্ট আরও বলেন, “বাহ্যিকভাবে মনে হতে পারে ইসরায়েলে সবকিছু নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রে সবকিছু ট্রাম্পের ওপর নির্ভর করছে। কিন্তু বাস্তবে যুদ্ধ থেকে শুরু করে আঞ্চলিক যেকোনো সমঝোতার নিয়ম তারা নির্ধারণ করেন না; বরং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) খেলার নিয়ম নির্ধারণ করে।

তিনি দাবি করেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা মনে করেন যুদ্ধই একমাত্র সমাধান। অন্যদিকে ট্রাম্প ও তাঁর টিম যুদ্ধকে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বলে মনে করেন এবং ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে নেতানিয়াহুকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে তাঁর পরিবর্তে এমন একজনকে ক্ষমতায় আনতে চান, যিনি তাদের মতে আরও যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন।

  • সর্বশেষ