শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার দিতে দেরি, ভাবির মাথা কেটে গাছে ঝুলিয়ে রাখল দেবর

ভারতের বিহারে কুড়াল দিয়ে ভাবির শিরশ্ছেদ করেছে কুনাল কুমার নামের এক ব্যক্তি।  তবে শুধু মাথা কেটেই ক্ষান্ত হননি কুনাল , ভাবিকে হত্যার পর তার কাটা মাথা বাড়ির সামনের একটি গাছেও ঝুলিয়ে রাখেন। 

নৃশংস এ ঘটনাটি বিহারের জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে ঘটেছে।  খবর এনডিটিভির

advertisement

জানা গেছে, নিহত ওই নারীর নাম অংশু দেবী (২৫)।  তিনি ইমাদপুর গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।

গ্রামবাসীদের মতে, অভিযুক্ত কুনাল কুমার মাদকাসক্ত।  ঘটনার সময় পরিবারের বাকি সদস্যরা মাঠে কাজ করতে যাওয়ায় অংশু দেবী বাড়িতে একা ছিলেন। 

advertisement

মাঠ থেকে বাড়ি ফিরে কুমার খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে একটি কুড়াল নিয়ে তার ভাবিকে আক্রমণ করে।  তাকে হত্যার পর সে পালিয়ে না গিয়ে বাড়ির কাছেই বসে ছিল বলে জানা গেছে। 

নৃশংস এই হত্যাকাণ্ডের কথা জানতে পেরে গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়।  

advertisement

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করেছে এবং কুনালকে গ্রেফতার করেছে। 

  • সর্বশেষ