শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট ছাড়াই গল্প বলে ৮ বছরের শিশুর বানানো এআই

ইন্টারনেট, ওয়াই-ফাই কিংবা কোনও ক্লাউড এপিআই ছাড়াই ভয়েস কমান্ডে গল্প শোনানো এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিভাইস বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে লক্ষ নামের মাত্র ৮ বছর বয়সী এক শিশু। প্রজেক্টস বাই লক্ষ-এর সহ-প্রতিষ্ঠাতা এই শিশু মাত্র ৮ ডলার বা প্রায় ৭৬০ রুপি মূল্যের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে সম্পূর্ণ অফলাইনে চলতে সক্ষম এই ডিভাইসটি তৈরি করেছে।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে একটি ইএসপিথ্রিটু-এসথ্রি মাইক্রোকন্ট্রোলার, আইএনএমপিফোরফোরওয়ান মাইক্রোফোন, এলটু এস স্পিকার এবং এমএএক্স৯৮৩৫৭এ অ্যাম্প্লিফায়ার। এআই প্রযুক্তির এই ছোট ডিভাইসটি নিজে থেকে ছোট গল্প তৈরি করতে পারে, তা পড়ে শোনাতে পারে, পর্দায় সহজ অ্যানিমেশন প্রদর্শন করতে পারে এবং ‘প্লে’, ‘পজ’, ‘রিজিউম’ ও ‘নেক্সট স্টোরি’-র মতো মুখের কথায় দেওয়া নির্দেশ বুঝতে পারে।

ডেভেলপার এসএলভিডিইভি-এর তৈরি ‘টাইনিস্টোরিজ এলএলএম ফর ইএসপি৩২’ নামের একটি ওপেন-সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল সংশোধন করে লক্ষ এই প্রজেক্টটি তৈরি করেছে। মূল মডেলটি ইন্টারনেট সংযোগ ছাড়াই মাইক্রোকন্ট্রোলারে গল্প তৈরি করতে পারত। লক্ষ এতে ভয়েস ইন্টারঅ্যাকশন, প্লেব্যাক কন্ট্রোল ও অ্যানিমেশনের মতো নতুন কিছু ফিচার যুক্ত করে এটিকে সম্পূর্ণ ভয়েস-কন্ট্রোলড ডিভাইসে রূপান্তর করেছে। এই প্রজেক্টের সোর্স কোড বর্তমানে গিটহাবে উন্মুক্ত রয়েছে।

এক ডেমো ভিডিওতে লক্ষ জানায়, সম্পূর্ণ প্রক্রিয়াকরণটি চিপের মধ্যেই ঘটে, ইন্টারনেটের কোনও প্রয়োজন হয় না। ভিডিওতে সে যখন ‘মেক এ ফানি স্টোরি’ কমান্ড দেয়, ডিভাইসটি সঙ্গে সঙ্গে একটি নতুন মজার গল্প তৈরি করে তা অ্যানিমেশনসহ পড়ে শোনায়। এমনকি ব্যবহারকারী ভয়েস কমান্ড দিয়ে গল্প থামানো বা পরবর্তী গল্পে যাওয়ার কাজটিও সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

advertisement

লক্ষ জানায়, বর্তমানে এই ডিভাইসের টেক্সট-টু-স্পিচ সিস্টেমের ইংরেজি কণ্ঠটি খুবই সাধারণ বা প্রাথমিক মানের। তাই পরবর্তী ধাপে ভয়েস কোয়ালিটি বা কথা বলার ধরণকে আরও উন্নত করাই তার মূল লক্ষ্য।

প্রথাগত স্কুলে প্রতিদিন যাওয়ার বদলে লক্ষ একটি নমনীয় অনলাইন শিক্ষা মডেল অনুসরণ করে, যা তাকে ঘুরে বেড়াতে এবং স্বাধীনভাবে নতুন কিছু উদ্ভাবন করতে সাহায্য করে। ফলে দিনের বেশিরভাগ সময় প্রাপ্তবয়স্ক উদ্যোক্তাদের সঙ্গেই কাটে তার। স্বল্প খরচের হার্ডওয়্যার ও ছোট ল্যাঙ্গুয়েজ মডেল যে ইন্টারনেটবিহীন প্রত্যন্ত অঞ্চলেও কার্যকর এআই অ্যাপ তৈরিতে ভূমিকা রাখতে পারে, আট বছরের এই শিশুর উদ্ভাবন তারই বড় প্রমাণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ