শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকে মার্কিন-সৌদি হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ বলল ইরান

ইরাকের সাতটি এলাকায় চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এটিকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি বাড়ানোর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, এই আগ্রাসী হামলায় একদল সম্মানিত ইরাকি নাগরিক শহীদ হওয়ায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ইরাকের সরকার ও জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করছি।

ইরান আরও অভিযোগ করেছে, যুদ্ধ উসকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকার ও তাদের আঞ্চলিক মিত্ররাই এই অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য দায়ী থাকবে।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ